April 24, 2026, 11:20 am
aamar television — Privacy Policy:

কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি ২০২৫
শেষ হালনাগাদ: ২১ নভেম্বর ২০২৫

aamar television (‘‘আমরা’’, ‘‘চ্যানেল’’, ‘‘aamar television Multimedia Group’’) আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রাইভেসি পলিসি অনুযায়ী আমরা কী তথ্য সংগ্রহ করি, কীভাবে ব্যবহার করি, কার সাথে শেয়ার করি এবং আপনার অধিকার কী— সে বিষয়ে আইনসম্মত ব্যাখ্যা প্রদান করা হলো।

১. তথ্য সংগ্রহের উদ্দেশ্য:

আমরা নিম্নোক্ত তথ্য সংগ্রহ করতে পারি-

■ আপনার প্রদানকৃত তথ্য (নাম, ইমেইল, এনআইডি নম্বার, মোবাইল নম্বর)
■ ডিভাইস সংক্রান্ত তথ্য (IP address, browser type, operating system)
■ ব্যবহার আচরণ (watch history, log data, cookies)
■ অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য (login details, preferences)

তথ্য সংগ্রহ সম্পূর্ণরূপে বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডেটা প্রাইভেসি নীতিমালা, এবং আন্তর্জাতিক তথ্য-নিরাপত্তা মান (GDPR-equivalent principles) অনুসারে পরিচালিত হয়।

২. তথ্য ব্যবহারের ক্ষেত্র:

সংগ্রহকৃত তথ্য ব্যবহার করা হয়—
■ সেবা প্রদানে
■ ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে
■ নিরাপত্তা ও অপব্যবহার প্রতিরোধে
■ কনটেন্ট কাস্টমাইজেশনে
■ আইনি বাধ্যবাধকতা পূরণে

৩. তথ্য তৃতীয় পক্ষকে প্রদান:

আমরা শুধুমাত্র নিচের ক্ষেত্রে তৃতীয় পক্ষকে তথ্য সরবরাহ করতে পারি—

■আইন প্রয়োগকারী সংস্থার বৈধ অনুরোধে
■ বিশ্বস্ত প্রযুক্তি সরবরাহকারী বা সার্ভিস পার্টনারদের (যেখানে NDA বাধ্যতামূলক)
■ নিরাপত্তাজনিত ঝুঁকি প্রতিরোধে
■কোনো অবস্থাতেই বাণিজ্যিক উদ্দেশ্যে তথ্য বিক্রি বা ভাড়া দেওয়া হয় না।

৪. কুকিজ ও ট্র্যাকিং প্রযুক্তি:

আমরা কুকিজ ব্যবহার করি—
■ ব্যবহারকারীর লগইন সেশন বজায় রাখতে
■ সাইটের পারফরম্যান্স উন্নত করতে
■ ব্যবহারকারীর ভিউ প্যাটার্ন বিশ্লেষণে
■ব্যবহারকারীরা চাইলে ব্রাউজার থেকে কুকিজ নিষ্ক্রিয় করতে পারবেন।

৫. তথ্য সংরক্ষণ:
তথ্য এমন সার্ভারে সংরক্ষণ করা হয় যেখানে আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা স্ট্যান্ডার্ড (SSL/TLS, end-to-end encryption) প্রযোজ্য।

ব্যবহারকারীর অপ্রয়োজনীয় তথ্য নির্ধারিত সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়।

৬. ব্যবহারকারীর অধিকার:

ব্যবহারকারী হিসেবে আপনার অধিকারসমূহ—
■ আপনার তথ্য দেখার অধিকার
■ তথ্য সংশোধনের অধিকার
■ তথ্য মুছে ফেলার অনুরোধের অধিকার
■ তথ্য ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের অধিকার
■ অভিযোগ দায়েরের অধিকার

অনুরোধ পাঠাতে ইমেইল: legal@aamartelevision.com

৭. শিশুর গোপনীয়তা: ১৩ বছরের নিচে শিশুদের কাছ থেকে আমরা সচেতনভাবে কোনো তথ্য সংগ্রহ করি না।

৮. নীতিমালার পরিবর্তন:

প্রাইভেসি পলিসি সময়ে সময়ে হালনাগাদ হতে পারে। নতুন নীতিমালা প্রকাশিত হওয়ার সাথে সাথে তা কার্যকর হবে।

the_content();