April 22, 2026, 10:20 am

অভয়নগরে নওয়াপাড়া মহিলা কলেজে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি: 
অভয়নগরে নওয়াপাড়া মহিলা কলেজে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধি: 

যশোরের অভয়নগরে নওয়াপাড়া মহিলা কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ মিলনায়য়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরিচিতি সভাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মাহামুদুল হাসান লিপু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। তিনি নবগঠিত পর্ষদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, উচ্চশিক্ষার বিকাশে নওয়াপাড়া মহিলা কলেজকে আরো এগিয়ে নিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাকিল আহমেদ রিপন প্রধান বক্তা হিসেবে কলেজের সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি এক সুশাসিত ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ আব্দল গণি সরদার, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান মশি এবং কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অধ্যাপক হেমায়েত হোসেন হিমু ও রায়হান উদ্দিন। শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে সিরাতুন নবী (সা.) উপলক্ষে আয়োজিত হামদ–না’ত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।



the_content();